২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে মো. জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আাদালত। বুধবার বিকেল ৩ টায় জেলা ও দায়রা জজ শহিদুল করিম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সার্জি গ্রামে পরিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীর তার স্ত্রী জেসমিনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চাঁদপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে মো. জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আাদালত। বুধবার বিকেল ৩ টায় জেলা ও দায়রা জজ শহিদুল করিম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সার্জি গ্রামে পরিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীর তার স্ত্রী জেসমিনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ ঘটনার পরদিন ২ অক্টোবর জেসমিনের বাবা আব্দুল মতিন মজুমদার হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন। সাক্ষগ্রহণ শেষে আদালত বুধবার এই রায় দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮১২ ঘ.