২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তিন জন গ্রেপ্তার

ধামরাইয়ে নিজ বাসায় ডাকাতদের গুলিতে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক হেদায়েতুল্লাহ খুনের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ে নিজ বাসায় ডাকাতদের গুলিতে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক হেদায়েতুল্লাহ খুনের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ তথ্য জানিয়ে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তার ভিত্তিতে কাজ চলছে; তবে তদন্তের স্বার্থে এখনই তা জানানো যাচ্ছে না। তিনি জানান, সোমবার রাতে ধামরাইয়ের যাত্রবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে আব্দুস সালাম (৩৫), ওয়াহেদ আলী (৩০) ও আব্দুল বারেক (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রকৃত খুনিদের ধরতে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত রয়েছে। রোববার ভোররাতে ধামরাই পৌর এলাকার যাত্রাবাড়ী মহল্লায় নিজ বাসভবনে খুন হন হেদায়েতুল্লাহ। নিহতের ভাই অধ্যক্ষ আমিনুর রশিদ পরদিন ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৬ ঘ.