২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাসে বিচারককে লক্ষ করে স্যান্ডেল ছুড়ে মারলো আসামী

ভরা এজলাসে বিচারককে লক্ষ করে স্যান্ডেল ছুড়ে মেরেছে আসামী। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ঘটেছে এ ঘটনা। জামিন না হওয়ায় ক্ষুব্ধ আসামীর এ কাণ্ডে আদালত হাজির সবাই হতভম্ব হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ফেনী, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভরা এজলাসে বিচারককে লক্ষ করে স্যান্ডেল ছুড়ে মেরেছে আসামী। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ঘটেছে এ ঘটনা। জামিন না হওয়ায় ক্ষুব্ধ আসামীর এ কাণ্ডে আদালত হাজির সবাই হতভম্ব হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী আইনজীবী সরকার পক্ষের কৌঁসুলি শরফুদ্দীন মানিক সাংবাদিকদের জানান, দুপুর দুইটার দিকে জজ নজরুল ইসলামের আদালতে একটি অস্ত্র মামলার শুনানি চলছিল। আসামী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইদু মজুমদারের ছেলে ইলিয়াস মজুমদারের হয়ে তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক তা নাকচ করে দেন। ঠিক ওই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামী ইলিয়াস তার জামার ভেতর থেকে একটি স্যান্ডেল বের করে বিচারককে লক্ষ করে ছুড়ে মারে বলে ওই আইনজীবী জানান। এ আদালতে ব্যাপক হট্টগোল দেখা দিলে বিচারক নজরুল ইসলাম আসন ছেড়ে খাস কামরায় চলে যান। আর আসামী ইলিয়াসকে পুলিশ কোর্ট হাজতে নিয়ে যায়। এ ঘটনায় আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে ভালোভাবে তল্লাশি চালিয়ে আসামীদের আদালতে হাজির করানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.