ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। লুটপাটের পাশাপাশি ডাকাতের হামলায় আহত হয়েছেন ১০ জন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাশগুপ্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরাইলের পানিশ্বর থেকে অর্ধশত যাত্রী নিয়ে আশুগঞ্জ আসার পথে মেঘনায় ট্রলারটিতে ডাকাতরা হানা দেয়।
ডাকাতরা মারধর করে যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র লুট করে চলে যায়। ওই সময় ডাকাতের হামলায় ১০ জন আহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫২ ঘ.
bdnews24