২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের নকশা জাল করে ভবন নির্মাণ করায় গ্রেপ্তার

রাজউকের নকশা জাল করে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করার অভিযোগে মঙ্গলবার স্কয়ার হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিতু সরকার ইউসুফকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে ৭৭/১ শান্তিনগরের নিজ বাসা থেকে জিতু সরকারকে গ্রেপ্তার করে। এরপর তাকে পল্টন থানায় নিয়ে আসা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজউকের নকশা জাল করে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করার অভিযোগে মঙ্গলবার স্কয়ার হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিতু সরকার ইউসুফকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে ৭৭/১ শান্তিনগরের নিজ বাসা থেকে জিতু সরকারকে গ্রেপ্তার করে। এরপর তাকে পল্টন থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে রাজউকের কর্মকর্তা মোবারক হোসেন বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মোবারক হোসেন জানান, রাজউক থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও জিতু সরকার নিষেধ অমান্য করে নকশা -বহির্ভূত ভবন নির্মাণ অব্যাহত রাখেন। ভবনটি ভেঙে ফেলার জন্য তাকে চলতি বছরের ১৪ জুন, ২১ জুন এবং ১৮ জুলাই তারিখে তিনটি নোটিশ দেওয়া হয়। জিতু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ষড়যন্ত্রের শিকার। আমার 'স্কয়ার পার্ক' প্রকল্পের পাশের প্লটের মালিক এক হোমিও চিকিৎসক তার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা আত্মীয়ের প্রভাব খাটিয়ে এ কাজ করিয়েছেন।" রাজউক কর্মকর্তা মোবারক হোসেন জিতুর এ অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এসকে/ ১৭৪৩ ঘ.