২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের আব্বাস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বেলায়েত হোসেন মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় দেন। রায়ে আব্বাস উদ্দিনের ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আর ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের আব্বাস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বেলায়েত হোসেন মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় দেন। রায়ে আব্বাস উদ্দিনের ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আর ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। সরকার পক্ষের কৌঁসুলি আলাল ইসলাম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, আব্বাস উদ্দিন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইয়াসমিন আক্তারকে নির্যাতন করে আসছিলেন। ২০০২ সালের ৩০ আগস্ট রাতে মারধরের এক পর্যায়ে ইয়াছমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আলাল জানান, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি অবস্থায় ৫ সেপ্টেম্বর ইয়াছমিন বাদী হযে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা করার পর ৩০ অক্টোবর ইয়াসমিনের মৃত্যু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৮ ঘ.