ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় খোদেজা বেগম (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
তার বাড়ি বিশ্বরোড সংলগ্ন খাটিহাতা গ্রামে।
বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক মো. বায়োজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই শিশু মারা যায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৬ ঘ.
bdnews24