রাজশাহী, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার ছহুল হোসেনও এই সভায় অংশ নেন।
সাখাওয়াত হোসেন বলেন, বিগত সময়ে কোটি কোটি টাকার বিনিময়ে অনেকে নির্বাচনে অংশ নিয়েছে। তারা কোটি টাকার দুর্নীতিও করেছে। রাজনৈতিক দলগুলোতে কোনো জবাবদিহিতা না থাকায় তা সম্ভব হয়েছে। তবে এবারের নির্বাচনে তা হবে না।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ১১ পদাতিক ডিভিশনের কর্নেল তাহের, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫১ ঘ.
bdnews24