২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিওএইচএস থেকে ৩শ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর ডিওএইচএস থেকে সোমবার বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে ২৩৫ রাউন্ড পয়েন্টু টুটু বোর এবং ৬৫ রাউন্ড বন্দুকের গুলি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর ডিওএইচএস থেকে সোমবার বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে ২৩৫ রাউন্ড পয়েন্টু টুটু বোর এবং ৬৫ রাউন্ড বন্দুকের গুলি । কাফরুল থানার উপ--পরিদর্শক এসআই হাবিবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সোয়া চারটার দিকে নিউ ডিওএইচএস, ১১ নাম্বার রোডে, চারু ভিলা নামে একটি বাসার পাশের ড্রেনে পড়ে থাকা দুটি সাদা রঙের ব্যাগের মধ্যে ওই গুলি পাওয়া যায়। হাবিবুল আলম বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিজের কাছে রাখার সাহস পাচ্ছে না বলে কেউ হয়ত ওই গোলাবারুদ ফেলে দিয়েছে। এগুলোর মালিক খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে কাফরুল থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ এসকে ২২৪০ ঘ.