২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে দায়ের করা রাসায়নিক কারখানা স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, মামলার এজাহারে তোফায়েল আহমেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিচারিক আদালতে মামলার বিচার কার্যক্রম চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে দায়ের করা রাসায়নিক কারখানা স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, মামলার এজাহারে তোফায়েল আহমেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিচারিক আদালতে মামলার বিচার কার্যক্রম চলবে। প্রসঙ্গত, মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালতে বিচারাধীন । মামলার বিবরণে জানা যায়,্ ২০০০ সালে তোফায়েল আহমেদ শিল্পমন্ত্রী থাকাকালে একটি ডাই অ্যামোনিয়াম ফসফেট প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠান কমপ্লেইন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করে বাংলাদেশ সরকার। সাবেক দুর্নীতি দমন ব্যুরো জোট সরকার ক্ষমতা নেওয়ার পর ওই চুক্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তোফায়েল আহমেদের বিরুদ্ধে একটি মামলা করে। তোফায়েল আহমেদ মামলাটি বাতিলের জন্য প্রথমে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট আবেদন খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন। সোমবার আপিল বিভাগও আবেদনটি খারিজ করে দেয়। তোফায়েলের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এসকে ২১১৬ ঘ.