ঢাকা, জুলাই ২৩ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেরদৌস আহমদ কোরেশীর নতুন দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি নাম-সংক্ষেপ পিডিপি মিলে যায় অন্য একটি দলের নাম-সংক্ষেপের সঙ্গে। ওই দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া তাই কোরেশীর দলের নাম সংশোধনের দাবি করেছেন।
সোমবার মোহাম্মদ গোলাম কিবরিয়া এক ব্বিৃতিতে তিনি জানান, তাঁর দলের নাম পিপলস ডেমোক্রেটিক পার্টি, সংক্ষেপে পিডিপি। আবার নতুন দলের নামও প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি সংক্ষেপে পিডিপি। এতে নাম বিভ্রাটের সৃষ্টি হয়েছে।
গোলাম কিবরিয়ার দাবি, তার দল নির্বাচন কমিশনে তালিকাভুক্ত রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গত ২২ জানুয়ারি নির্বাচনের জন্য তার দলকে কুড়াল প্রতীক বরাদ্দ করেছিল। তিনি নোয়াখালী- ৩ আসন থেকে তার দলের প্রার্থী ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার ফেরদৌস আহমদ কোরেশীর প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) আত্মপ্রকাশ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০১৯ ঘ.
bdnews24