২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিকশাচালকের লাশ উদ্ধার

নগরীর মোহাম্মদপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে ইমাম হোসেন নামে এক রিক্সাচালকের গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহাম্মদপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে ইমাম হোসেন নামে এক রিক্সাচালকের গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ইমাম হোসেন (১৮)। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকাল ৮টার দিকে ইমামের বাবা আব্দুল আলীম বাসার দরজার ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে গলায় রশি পেঁচানো লাশটি উদ্ধার করে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, আব্দুল আলীম এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত বা পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/১৮৫১ ঘ.