বরিশাল, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালের মুলাদী উপজেলার চারটি ইউনিয়নের চারজন ইউপি সদস্যের পদ শূন্য ঘোষণা করেছে সরকার।
এরা হলেন, সফিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালাল বাবুর্চী, মুলাদী ইউপি'র ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল হাওলাদার, গাছুয়া ইউপি'র ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো.মিজানুর রহমান ও কাজীরচর ইউপি'র ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম হাওলাদার।
ঘটনার সত্যতা স্বীকার করে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পর পর তিনটি সভায় তারা অনুপস্থিত ছিলেন।
এছাড়া চার জনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন দেশের বাইরে রয়েছেন। তাই তাদের পদ শূন্য ঘোষণা করে দু'একদিন আগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮২৪ ঘ.
bdnews24