২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চাইলেন দুই কমিশনার

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সহকারী রিটানিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তারা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

রাজশাহী, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সহকারী রিটানিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তারা এ কথা বলেন। সভায় আলোচকরা বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১৩০টি ভোট কেন্দ্রের সহকারী রিটার্নিং কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করলে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা যাবে। জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার আবুল কাসেম, আনসার-ভিডিপির জেলা এডজুটেন্ট হিরা মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. মুসা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল