২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টাকার বেশি রাখতে পারবে না পুলিশ

চট্টগ্রামে প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্যরা কর্মস্থলে এখন থেকে একশ টাকার বেশি রাখতে পারবেন না। আদালত পাড়ায় ঘুষ লেনদেন বন্ধ করতে রোববার এ নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক পুলিশ কর্মকর্তা। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে পাড়ায় আসামি বা অন্য কারও কাছ থেকে পুলিশ যাতে টাকা নিতে না পারে সেজন্য এ নির্দেশ দিয়েছি। আগেও অবশ্য এ ধরনের নির্দেশ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্যদের জন্য কার্যকর ছিল। তবে রোববার থেকে তা কড়াকড়ি করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্যরা কর্মস্থলে এখন থেকে একশ টাকার বেশি রাখতে পারবেন না। আদালত পাড়ায় ঘুষ লেনদেন বন্ধ করতে রোববার এ নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক পুলিশ কর্মকর্তা। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে পাড়ায় আসামি বা অন্য কারও কাছ থেকে পুলিশ যাতে টাকা নিতে না পারে সেজন্য এ নির্দেশ দিয়েছি। আগেও অবশ্য এ ধরনের নির্দেশ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্যদের জন্য কার্যকর ছিল। তবে রোববার থেকে তা কড়াকড়ি করা হয়েছে।" মোহাম্মদ ফরিদ জানান, উপ-পরিদর্শক, হাবিলদার থেকে শুরু করে পুলিশের সব কর্মকর্তা ও সদস্যরা ব্যক্তিগত ব্যয়ের জন্য বেশি টাকা নিয়ে এলে তা দায়িত্ব পালনের আগে প্রসিকিউশন অফিসে জমা দিতে বলা হয়েছে। শুধু প্রসিকিউশন বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের বেলায় এ নির্দেশ কার্যকর করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/জিএনএ/১৫৫৪ ঘ.