২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ৩০ ইউপি চেয়ারম্যান ও সদস্যের শাস্তি

দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান ও ১১ জন সদস্যের বিরুদ্ধে অপসারণ , সাময়িক বরখাস্ত ও পদশুন্য ঘোষণা ইত্যাদি শাস্তিমুলক ব্যবস্থা নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। শাস্তিপ্রাপ্তদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো: আনোয়ারুল ইকবাল সোমবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান ও ১১ জন সদস্যের বিরুদ্ধে অপসারণ , সাময়িক বরখাস্ত ও পদশুন্য ঘোষণা ইত্যাদি শাস্তিমুলক ব্যবস্থা নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। শাস্তিপ্রাপ্তদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো: আনোয়ারুল ইকবাল সোমবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, " যেসব চেয়ারম্যানকে অপসারণ , সাময়িক বরখাস্ত ও পদশূণ্য করা হয়েছে সদস্যদের মধ্য থেকে যেকোন একজনকে তাদের দায়িত্ব দেওয়া হবে। স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ সকল দুর্নীতি, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়টি সবসময় মনিটর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।" স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বানিজুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করায় দুইজন চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। দুই জন চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এক জন চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকায় এবং অন্য জনের হয়েছে দুর্নীতি ও অর্থ আত