২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট-খুন মামলার আসামি গ্রেপ্তার

বহদ্দারহাট এলাকায় আট ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যার মামলায় অভিযুক্ত আসামি আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাট এলাকায় আট ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যার মামলায় অভিযুক্ত আসামি আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকলিয়া থানা পুলিশ নগরীর কেবি আমান আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বাকলিয়া এলাকায় একটি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বাকলিয়া থানার উপ-পরিদর্শক ফয়েজুল আজিম নোমান জানান, আলমগীরকে রোববার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোকছেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। নোমান আরও জানান, আলমগীর আলোচিত আট ছাত্রলীগ নেতাকর্মী খুনের অভিযোগপত্রভুক্ত আসামী। গত বছর গ্রেপ্তার হয়ে সে জামিনে মুক্তি পেয়েছিল। ২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাট এলাকায় সন্ত্রাসীরা মাইক্রোবাস আরোহী আট ছাত্রলীগ নেতাকর্মীকে ব্রাশ ফায়ারে হত্যা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২১০৩ ঘ.