চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির ৫১৫ জন সদস্য।
রোববার বিকেলে এক বিবৃতিতে তারা বলেন, এই গ্রেপ্তারের ফলে বর্তমান সরকারের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি ও দুর্নীতিবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মামলাকে সাজানো ও মিথ্যা দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, এটি তথাকথিত মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের যড়যন্ত্রের অংশ। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত হলে দায়দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে।
আইনজীবীরা বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর বিশেষ কারাগারে পাঠানো পর্যন্ত তার সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে তাতে গোটা জাতির মতো তারাও হতবাক ও মর্মাহত।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, সমিতির সাবেক সভাপতি ইব্রাহিত হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক রতন রায়, মনোজ বড়
bdnews24