২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্র্রহণ হয়নি

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মদ ও বিয়ার আমদানী করে নিজ হেফাজতে রাখার অপরাধে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে বিচারাধীন মামলায় রোববারও রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মদ ও বিয়ার আমদানী করে নিজ হেফাজতে রাখার অপরাধে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে বিচারাধীন মামলায় রোববারও রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি। মওদুদকে রোববার কারাগার থেকে ঢাকা মহানগর ৩ নম্বর বিশেষ ট্রাইবুনালে হাজির করা হয়। কিন্তু হাইকোর্ট মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করায় এবং মওদুদের পক্ষের আইনজীবী হাইকোর্টের আদেশের সার্টিফিকেট কপি দাখিল করতে না পারায় বিচারক এক এম এনামুল হক আগামী ২৬ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন। গত ১৩ এপ্রিল সকালে মওদুদ আহমেদকে যৌথ বাহিনী তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করার সময় তার বাসা থেকে বিদেশী ১৩ বোতল মদ ও ৩২ ক্যান বিয়ার উদ্ধার করে। ২৬ জুলাই মওদুদের পক্ষের আইনজীবীদের হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দিন ধার্য করেছেন বিচারক। এদিকে, আয়কর ফাঁকি দেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদেক আলী ফালুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলাটি বিচারের জন্য শেরে বাংলানগরের এক নম্বর বিশেষ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একই অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধু ফারজানা খানের বিরুদ্ধে জারি হওয়া হুলিয়া প্রতিবেদন ফেরত এলে আদালত আগামি ২৬ জুলাই তার বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের দিন ধার্য করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে ১৯৪৫ঘ.