২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলেছে

দেড় মাস অবকাশকালীন ছুটি শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলেছে। প্রথানুযায়ী প্রথম দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীরা সৌজন্য দেখা করেন। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে সাক্ষাৎপর্ব চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেড় মাস অবকাশকালীন ছুটি শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলেছে। প্রথানুযায়ী প্রথম দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীরা সৌজন্য দেখা করেন। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে সাক্ষাৎপর্ব চলে। প্রধান বিচপারপতি মো. রুহুল আমিনসহ আপিল বিভাগের ছয় বিচারপতি ও হাইকোর্টের সব বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন। বিচারপতিদের সঙ্গে দেখা করতে আসেন ড. কামাল হোসেন, ড. এম জহির, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আব্দুল বাছেত মজুমদার, ওযায়ের ফারুক, মাহবুব এ আলম, সাবেক অ্যার্টনি জেনারেল মাহমুদুল ইসলাম. হাসান আরিফ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রমুখ। এ অনুষ্ঠানে কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নির্ধারিত বৈঠক হয়নি বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/