২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরূপ আবহাওয়ায় দক্ষিণাঞ্চলে ২৮ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ২৮টি রুটে লঞ্চ চলাচল ৫২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ২৮টি রুটে লঞ্চ চলাচল ৫২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। বিআইডব্লিটিএ এর বরিশাল অফিসের বন্দর কর্মকর্তা মো. আবদুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে এ অঞ্চলে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত জারি রয়েছে। ফলে ২৮টি রুটে এম এল টাইপের লঞ্চগুলো (৬৫ ফুটের কম দৈর্ঘ্য) চলাচল বন্ধ রয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. হানিফ হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, ২ নম্বর সঙ্কেত থাকার কারণে আমরা এম এল টাইপের লঞ্চগুলো ঘাট ছাড়তে দিচ্ছি না। এ দিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় স্বল্পদূরের নৌ-পথের যাত্রীরা বিপাকে পড়েছে। বরিশাল ঘাটে অর্ধশত নৌযান নোঙর করে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.