২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন হান্নান শাহ

দুই মাস ৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নান। রোববার বিকেল ৪টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বাবা-ছেলে দুজনেই। কারাগার থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের হান্নান শাহ প্রথমেই বলেন, "আপস করে নয়, আইনি প্রক্রিয়ায় ভেতর দিয়েই মুক্তি পেয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

গাজীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই মাস ৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নান। রোববার বিকেল ৪টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বাবা-ছেলে দুজনেই। কারাগার থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের হান্নান শাহ প্রথমেই বলেন, "আপস করে নয়, আইনি প্রক্রিয়ায় ভেতর দিয়েই মুক্তি পেয়েছি।" কারাগার থেকে হান্নান শাহকে নেওয়ার জন্য স্ত্রী নাহিদ হান্নান এবং ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। হান্নান শাহ বলেন, দুই মাস আট দিন ছেলেসহ আমাকে ষড়যন্ত্রমূলক মামলায় আটকে রাখা হয়েছিল। তবে আমার রাজনৈতিক অবস্থান আগের মতোই রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি কারাগারে ছিলাম। সব বিষয় আমার জানা নেই। ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবো।" ১৬ জুলাই হাইকোর্ট হান্নান শাহ ও তার ছেলের দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় তাদের মুক্তি বিলম্বিত হয়। গত ১৪ মে দুপুরে রাজধানীর নিউ ডিওএইচএস এর বাসা থেকে ছেলেসহ হান্নান শাহকে প্রেপ্তার করে যৌথবাহিনী। এর এক দিন আগেই তাদের বিরুদ্ধে একটি মামলা করেন কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন। গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন অভিযোগে হান্নান শাহ এর বিরুদ্ধে মোট চারটি এবং রেজাউলের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। এসব মামলার উচ্চ আদালত থেকে জামিন পান তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৪৮ ঘ.