ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'আল্লাহর রহমত' থাকায় বন্ধ ঘোষিত চারটি পাটকলের শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাওয়ার আগে সমস্যায় পড়বে না বলে মনে করছেন গীতিআরা সাফিয়া চৌধুরী। তিনি জানিয়েছেন আগামী এক মাসের মধ্যেই বেকার হয়ে পড়া পাটকল শ্রমিকদের পাওনা মেটাবে সরকার।
রোববার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা বলেন, "আশা করছি বন্ধ ঘোষিত চারটি পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা জুলাই-আগস্টের মধ্যে গোল্ডেন হ্যান্ডশ্যাকের মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে।"
অবশ্য এর আগে বেকার শ্রমিকরা না খেয়ে মারা যেতে পারে- এমন আশঙ্কার কথা উপদেষ্টাকে জানানো হলে তিনি হেসে জবাব দেন, "মরবে কেন আল্লাহর রহম আছে না সবার উপর।"
খুলনার খালিশপুরের পিপলস জুট মিলস ও প্লাটিনাম জুট মিলের অনাহারী শ্রমিকদের জন্য জাতীয় ত্রাণ কমিটির লঙ্গরখানা খোলার উদ্যোগে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা- সে প্রশ্নের সরাসরি জবাব দেননি শিল্প উপদেষ্টা। তবে তিনি বলেন, "ওনারা লঙ্গরখানা খুলে থাকলে খুব ভাল। এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে। সবাই সরকারের অংশ।"
লঙ্গরখানার উদ্যোক্তাদের ওপর পুলিশি হামলার বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেন গীতিআরা সাফিয়া চৌধুরী।
তিনি বলেন, "আমরা স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে ন্যাশনাল জুট কমিশন করার চেষ্টা করছি। তারা পাট নিয়ে বিভিন্ন গবেষণা করে সরকারকে জানাবে।"
সরকার স
bdnews24