ময়মনসিংহ, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে গৌরীপুর উপজেলার বড়ইকান্দা গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে সংঘর্ষে ফারুক হোসেন (২২) নামের এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, উপজেলার বড়ইকান্দা গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আরও ৫ জন আহত হন।
এ ঘটনায় নিহত ফারুকের বাবা আ. রাজ্জাক গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহতদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩২৩ ঘ.
bdnews24