২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডাকাতের গুলিতে আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে শুক্রবার রাতে ডাকাতের হামলায় তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে শুক্রবার রাতে ডাকাতের হামলায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় খলিল মীরকে (৩৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ শহীদ জোমাদ্দার (৩৮) ও হারুন আর রশিদকে (৩২) কে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোবাশ্বের আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল মিঠাখালী গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন আর রশিদ, জাহাঙ্গীর হোসেন ও ইউনুস মীরের বাসায় হানা দেয়। তাদের চিৎকারে এলাকার লোকজন সংগঠিত হয়ে ধাওয়া করলে ডাকাতরা তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে ওই তিন জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় খলিলের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.