২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৭৬ সালের ২১ জুলাই সামরিক আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দিনটিকে অনেক সংগঠন তাহের হত্যা দিবস হিসেবে পালন করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৭৬ সালের ২১ জুলাই সামরিক আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দিনটিকে অনেক সংগঠন তাহের হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর নেতৃবৃন্দ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া জাসদের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল শনিবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে তাহেরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তাহেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এক বিবৃতিতে বলেন, কর্নেল তাহের দেশ মাতৃকার মুক্তির জন্য মুক্তিযুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়েই ক্ষান্ত হননি, তিনি মুক্তিযুদ্ধে চেতনায় সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে উপনিবেশিক রাষ্ট্র-প্রশাসন ব্যবস্থার আমূল পরিবর্তনেও ছিলেন সক্রিয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১২৩২ ঘ.