২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্পার ভেঙে হুমকির মুখে বাঁধ

বগুড়ার শহরাবাড়ীর স্পার ভেঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হমকির মুখে পড়েছে। যমুনার ভাঙ্গন রোধে নির্মিত স্পারের ৯০ মিটার বৃহস্পতিবার রাতে ভেঙে যায়। ভাঙ্গনের ফলে বাঁধের পশ্চিম পাড়ের গোসাই বাড়ী, ভান্ডার বাড়ী ও চিকাশী ইউনিয়নের লক্ষাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বগুড়া, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শহরাবাড়ীর স্পার ভেঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হমকির মুখে পড়েছে। যমুনার ভাঙ্গন রোধে নির্মিত স্পারের ৯০ মিটার বৃহস্পতিবার রাতে ভেঙে যায়। ভাঙ্গনের ফলে বাঁধের পশ্চিম পাড়ের গোসাই বাড়ী, ভান্ডার বাড়ী ও চিকাশী ইউনিয়নের লক্ষাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ২০০২ সালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পারটির মূল দৈর্ঘ্য ছিল ৭২৭ মিটার। এটি ভাঙতে ভাঙতে এখন মাত্র ৩২০ মিটারে এসে ঠেকেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আরও ৯০ মিটার ভেঙে যায়। এতে করে হুমকির মুখে পড়েছে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রায় প্রতি বছরই বন্যার সময় ধাপে ধাপে স্পারটি রক্ষায় আরও পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু প্রতি বছরই এটি ভাঙছে। এ বছরের ১৫ জুনই এক কোটি টাকা ব্যয়ে স্পারের সা