২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গসী ইউনিয়নে এক নৌকাডুবিতে শিশু ও মহিলাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নৌকার মাঝিসহ আরও ৩ জন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সিরাজগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গসী ইউনিয়নে এক নৌকাডুবিতে শিশু ও মহিলাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নৌকার মাঝিসহ আরও ৩ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচন্ড ঝড়ের কারণে ইউনিয়নের দোবিল বিল এলাকায় ৮ জন যাত্রীসহ একটি নৌকা ঢেউয়ের আঘাতে ডুবে যায়। এতে ৪টি শিশু ১ মহিলার সলিল সমাধি হয়। নিহতরা হল শান্ত (৭) ,রাসেল (৬) , মৌসুমী (৫) সগির (৮)এবং মোমেনা বেগম (৪৫) । সবার বাড়ি রামাইল গ্রামে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে সবকটি লাশ উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসকে/ ২০৩৬ ঘ.