২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের মবি মানসিক হাসপাতালে

ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহননকারী পরিবারের একমাত্র জীবিত সদস্য মেরাজুন্নাহার মবিকে বৃহস্পতিবার ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহননকারী পরিবারের একমাত্র জীবিত সদস্য মেরাজুন্নাহার মবিকে বৃহস্পতিবার ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ল্যাব এইড হাসপাতাল ছাড়ার সময় মবি কাশারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌরসভা চেয়ারম্যান আল-মামুন সরকার গত বুধবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে মবিকে দেখতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। আল-মামুন সরকার অসহায় মবির দুর্দিনে বিত্তবান ব্যক্তি, সংগঠন ও এনজিওসহ সবাইকে তার পাশে দাঁড়ানোর আহবান জানান। স্বামী পরিত্যক্তা শিক্ষিতা মবি মনে করেন প্রতিবেশী কিছু ধর্মীয় উগ্রপন্থী তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে অথবা জোর করে ট্রেনের নীচে ফেলে দিয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মবিকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদিকদের জানান তিনি (মবি) ইচ্ছা করলে মামলা করতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ২০২১ ঘ.