কিশোরগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজিতপুর উপজেলায় গ্রেপ্তার চার জঙ্গির মধ্যে তিন জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
হিলচিয়া ইউনিয়নের শাকুরা গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৫টি গ্রেনেডের খোসা ও পাঁচ কেজি বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের চার সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
ওই ঘটনায় র্যাব-৯ এর কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মোকাম্মেল হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে জেএমবি সদস্য আব্দুল হান্নান, মোহাম্মদ হোসাইন ও হারুণকে জেলা ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। ওই সময় আদালত উপপরিদর্শক রেজাউল হক জেএমবি সদস্যদের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট হাবিবুন্নাহার তিন দিন রিমান্ডের নির্দেশ দেন।
অসুস্থতার কারণে দীন ইসলাম নামে অপর জেএমবি সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত জঙ্গিদের দ্বারা ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের সম্ভাবনা ছিল। তাই তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গ্রেপ্তারকৃত দীন ইসলাম, আব্দুল হান্নান, মোহাম্মদ হোসাইন ও হারুনকে র্যাবের ভৈরব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এমআই/১৫৪২ ঘ.
bdnews24