প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধার সংক্রান্ত ঘুষের মামলার রায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ-১)
মামলার অন্য আসামি আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেনকে ঘুষ দেওয়ার অপরাধে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহার বেগম এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
রায়ে বলা হয়, আটকের দিন থেকে দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকর হবে। একই সঙ্গে ঘুষের ১৪ লাখ ৮০ হাজার টাকা এবং ঘুষ দেওয়ার সময় ব্যবহৃত আবুল খায়ের গ্র"পের প্রাইভেটকারটিসহ জব্দ করা অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।
বিচারক রায়ে বলেন,"আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ২-এর ৫ ধারায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হলো।"
রায়ে আরও বলা হয়, "মামলার অন্য দুই আসামি আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেনকে ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৬৫-এর (ক) ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করছে আদালত।"
রায় ঘোষণার জন্য পূর্ব নির্ধারিত সময় বেলা তিনটা বাজার কয়েক মিনিট আগেই বিচারক এজলাসে আসেন। এর আগে বেলা পৌনে তিনটার দিকে আসামিদের কাঠগড়ায় হাজির করা হয়। এ সময় তাদের দোয়া-দরুদ পড়তে দেখা যায়। তবে রায় শোনার পর তারা নির্বিকার ছিলেন।
রায় ঘোষনার পরপরই আসামি এএসএম মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনের আইনজীবীরা তাদের জামিনের আবেদন জানান। কিন্তু আদালত আবেদন নাকচ করে দেন।
এ ব্যাপারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে একজন আইনজীবী জানান, অনধিক এক বছরের সাজাপ্রাপ্ত অপরাধীর ক্ষেত্রেই শুধু জামিনের আবেদন করা যায়। সে কারণে এই দুই জনের জন্য জামিনের আবেদন করা হয়েছিল।
রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন,"আমার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।"
অন্যদিকে এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ সন্তোষ প্রকাশ করে বলেন,"এই রায় বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল।"
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি ফতুল্লার আফসার অয়েল মিলের ঘাট থেকে আবুল খায়ের গ্র"পের আমদানি করা পঁচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
৩১ জানুয়ারি ওই গ্র"পের এক কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফতুল্ল
bdnews24