২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জ ও ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় বুধবার তিন জন নিহত হয়েছেন। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোর (১১) ঘটনাস্থলেই মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ ও ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় বুধবার তিন জন নিহত হয়েছেন। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোর (১১) ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম শেখ। তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কটিয়াদী উপজেলার কারিপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে দুপুর ১টার দিকে বাসচাপায় মারা যান মোটর সাইকেল আরোহী আরিফুর রহমান। তিনি মেডিনেট ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি ছিলেন। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান পাকুন্দিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রেজাউল করিম। এছাড়া সকালে একই উপজেলার অচমিতা এলাকায় বাসচাপায় মুজিবর রহমান নামে অপর এক মোটর সাইকেল আরোহী নিহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এ দুর্ঘটনায় আহত মোটর সাইকেলের অপর এক আরোহীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.