২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনে কেউই খালেদার সঙ্গে দেখা করেননি

খালেদা জিয়ার সঙ্গে গত দুদিন কেউই সাক্ষাৎ করতে যাননি। সর্ব শেষ গত রোববার জাতীয়তাবাদী মহিলা দলের তিন নেত্রী তার বাসায় যান। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার চারপাশ জুড়ে এখন কঠোর নিরাপত্তা বেষ্টনী। বাসার ভেতরে ও বাইরে দেওয়াল ঘেঁষে পালাক্রমে পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ । বাসার ভেতরে কোনো ল্যান্ড টেলিফোন সচল নেই। খালেদা জিয়ার বাড়ির প্রধান গেট ভেতর থেকে বন্ধ রয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তাদের অনুমতি ছাড়া ওই গেট খোলা হয় না। শহীদ মইনুল সড়কের মুখেও রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে গত দুদিন কেউই সাক্ষাৎ করতে যাননি। সর্ব শেষ গত রোববার জাতীয়তাবাদী মহিলা দলের তিন নেত্রী তার বাসায় যান। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার চারপাশ জুড়ে এখন কঠোর নিরাপত্তা বেষ্টনী। বাসার ভেতরে ও বাইরে দেওয়াল ঘেঁষে পালাক্রমে পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ । বাসার ভেতরে কোনো ল্যান্ড টেলিফোন সচল নেই। খালেদা জিয়ার বাড়ির প্রধান গেট ভেতর থেকে বন্ধ রয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তাদের অনুমতি ছাড়া ওই গেট খোলা হয় না। শহীদ মইনুল সড়কের মুখেও রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। ফলে সড়কটিতে সচরাচর মানুষজন চলাচল করছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক বাসার কাছাকাছি গিয়ে এই চিত্র দেখেছেন। বাসার কর্মচারি ইউনুস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বিকেলে মোবাইল টেলিফোনে বলেন, ' ম্যাডাম পত্রিকা পড়ছেন।' তিনি জানান, ১০/১১ টা পত্রিকা বাসায় আসে যার সবগুলোই খালেদা পড়েন। সারাদিন কীভাবে কাটে- এ প্রশ্নের জবাবে ইউনুস বলেন, ' নামাজ পড়ে ম্যাডামের দিন শুরু হয়। সকালে ও বিকেলে তিনি কোরান তেলাওয়াত করেন। এছাড়া তিনি পরিবারের সদস্যদেরও সময় দেন। এক সঙ্গে খাবার খান। ' অপর একজন কর্মচারি নাম প্রকাশ না করার শতের্ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার সবগুলো ফোন লাইন কাটা। এই কর্মচারি জানান, খালেদা জিয়া একটি মোবাইল টেলিফোনে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। জানা গেছে, গত দু''িদনে কেউই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। খালেদা জিয়ার এই বাড়িতে আছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো, স্ত্রী সৈয়দা শামিলা তা