২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করায় কিশোরগঞ্জে মামলা

শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল সমাবেশের ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়েছে। পাকুন্দিয়া থানার সহকারী উপপরিদর্শক আব্দুল খালেক বাদী হয়ে মঙ্গলবার জরুরি ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 08:27 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কিশোরগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল সমাবেশের ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়েছে। পাকুন্দিয়া থানার সহকারী উপপরিদর্শক আব্দুল খালেক বাদী হয়ে মঙ্গলবার জরুরি ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি অবস্থার মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সোমবার গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা বজলুর রহমান এবং ছাত্রলীগ নেতা আজিজুল হক হিরণের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামী করা হয়েছে। সোমবার শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর পাকুন্দিয়ায় মিছিল-সমাবেশ বেশ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় পুলিশ বাধা দেয় এবং বজলুর ও হিরণকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৮ ঘ.