২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

সাতক্ষীরা ও রংপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়ায় ভোরে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। একই সময় রংপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারা যান চার যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ও রংপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়ায় ভোরে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। একই সময় রংপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারা যান চার যাত্রী। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেকের উদ্ধৃতি দিয়ে আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, আশাশুনির গুনাকরকাটির পীর মাওলানা আবু সাদেকের মরদেহ বহনকারী গাড়িবহরের সঙ্গে থাকা মাইক্রেবাসটি মঙ্গলবার ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতজন। দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কে এম জামির হোসেন (৪৫), মো. মনিরুল ইসলাম (৩২), মো. আবু সাঈদ (৫৫), পুলিশ কনস্টেবল মো. আব্দুল আজিজ (৪৫), মঞ্জুরুল আলম (৫২), সহিদুর রহমান শলু (৩৫) ও অজ্ঞাতনামা এক নারী। আহতদের মধ্যে ফটিক মোস্তফা (৪০) ও রুমিকে (১৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী রূপালী পরিবহণের একটি বাস ভোর পৌনে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চার যাত্রী নিহত হন বলে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল হক। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইদুল (৩৫) ওি শিখারানী (৭)। আহত ৩৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফডব্লিউসি/এমআই/এসএনডি/২২২৬ ঘ.