ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনকাল প্রকাশনা লিমিটেডের বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করার মামলায় এর পরিচালক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ১১ জনের ১৬ জুলাই সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে।
ঢাকা যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের দায়ের করা মামলায় ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তাদের এই তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
গত ১২ জুন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয়ের উপনিবন্ধক আব্দুল মান্নান ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেন। মামলার দুই অভিযুক্ত ইতোমধ্যে মারা গেছেন।
মামলা দায়েরের দিনই মহানগর হাকিম একএম আবদুল্লাহ হেল বাকী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন
bdnews24