ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালমাটিয়া আবাসিক এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা লালমাটিয়া ই ব্লকের ৩/১২ নম্বর বাসার সামনে ওই যুবককে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় এক ব্যাক্তি ফোন করে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনও মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24