২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নি-দুর্ঘটনা রোধে বীমা কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা

অগ্নিকাণ্ড রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য বীমা কোম্পানীগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। শনিবার রাজধানীল হোটেল শেরাটনে 'অগ্নিকাণ্ডজনিত ক্ষতি প্রশমনে বীমা, ফায়ার সার্ভিস ও গণসচেতনতার ভূমিকা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বীমা কোম্পানিগুলো অগ্নি-দুর্ঘটনা নিয়ে ব্যবসা করছে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির ঘটনা কমানো গেলে তারাও লাভবান হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ড রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য বীমা কোম্পানীগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। শনিবার রাজধানীল হোটেল শেরাটনে 'অগ্নিকাণ্ডজনিত ক্ষতি প্রশমনে বীমা, ফায়ার সার্ভিস ও গণসচেতনতার ভূমিকা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বীমা কোম্পানিগুলো অগ্নি-দুর্ঘটনা নিয়ে ব্যবসা করছে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির ঘটনা কমানো গেলে তারাও লাভবান হবে।" বাণিজ্য সচিব আরো বলেন, "কেবল পাঁচতারা হোটেলে দুএকটি সেমিনার করলে হবে না, বীমা কোম্পানিগুলো তাদের সমিতির মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে আগুন লাগার ঘটনা কমিয়ে আনতে পিডিবি, ডেসা ও রাজউকের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।" গ্রাহকদের পাওনা পরিশোধ ও নিয়মের বেশি কমিশন না দেওয়ার জন্য বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফিরোজ আহমেদ বলেন, বীমার টাকা দাবির কাগজপত্রে অসঙ্গতি আছে এই অজুহাতে বীমা কোম্পানিগুলো অনেক সময় গ্রাহকদের দাবিগুলো ঝুলিয়ে রাখে। অথচ এসব অসঙ্গতির পেছনে বীমা কোম্পানিগুলোর দায়ও কম নয়। প্রিমিয়াম কম দেওয়ার জন্য গ্রাহকরা কাঁচা ঘরকে পাকা হিসেবে দেখালে কাম্পানিগুলো তা মেনে নেয়। কিন্তু দুর্ঘটনা ঘটলে কাঁচা ঘরকে পাকা দেখানো হয়েছে এই অজুহাতে গ্রাহকদের দাবি পূরণে আপত্তি করে তারা। সেমিনারের বিশেষ অতিথি প্রধান বীমা নিয়ন্ত্রক মাহফুজুল হক জানান, বীমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের প্রায় চারশ কোটি টাকার বীমার দাবি এখনো পূরণ করেনি। এর মধ্যে অগ্নি-দুর্ঘটনা সংক্রান্ত বীমার দাবির পরিমাণ ২১০ কোটি টাকা। তিনি আরো বলেন, ৬২টি প্রতিষ্ঠানের কার্যক্রম দেখভাল করার মতো জনবল না থাকায় বীমা অধিদপ্তর কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তবে সরকার স