বেনাপোল, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন বেনাপোলের গ্রাম্য ডাক্তার মশিউর রহমান (৩৮)। শুক্রবার রাত ২টার দিকে বেনাপোল রেল স্টেশন সংলগ্ন নিজ বাড়িতেই তাকে খুন করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার এ তথ্য জানায়।
মশিউর শার্শা উপজেলার বাল্লান্ডা গ্রামের ওসমান আলী হুজুরের ছেলে।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মাঝরাতে বাড়ির ছাদে পায়ের শব্দ পেয়ে সন্ধিগ্ন হয়ে মশিউর ছাদে ছাদে উঠে। ওই সময় ডাকাতরা তাকে জাপটে ধরে ছুরিকাঘাত করে ছাদ থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় ডাকাতরা পালিয়ে যায়
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৯ ঘ.
bdnews24