চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কাদিহার পাড়ায় শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের মা ও ছেলের মৃত্যু হয়েছে।
এরা হলেন, চুরাতুন বেগম (৪৩) ও আজিজুর রহমান (২২)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, কাদিহার পাড়ার ইউসুফ আলীর বাড়িতে সকাল ৯টার দিকে তার ছেলে আজিজুর রহমান বাড়ির একটি বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা ছেলেকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের চিৎকারে লোকজন দ্রুত বিদ্যুৎ অফিসে খবর দেয়। বিদ্যুৎ অফিস সঙ্গে সঙ্গে সংযোগ বিছিন্ন করলে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনই মারা গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫৬ ঘ.
bdnews24