২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আলালের বিরুদ্ধে আরও একটি মামলা

সাভার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের বিরুদ্ধে সাভার থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

সাভার, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- সাভার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের বিরুদ্ধে সাভার থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার যৌথ বাহিনীর সহায়তায় আলালের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চিত্রা হরিণ ও ১টি হরিণ শাবক উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে সাভার থানায় আলাল ও তার বোন জামাই নবী হোসেনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। যৌথবাহিনী গত বুধবার আলালকে গ্রেপ্তার করে সাভার থানায় সোপর্দ করে। বন বিভাগের দায়ের করা আরেকটি মামলায় আলাল বর্তমানে দুই দিনের রিমান্ডে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/২০৫৫ ঘ.