২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে প্রতারণার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে খায়রুল ভূইয়া (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নরসিংদী শহরের ঘোড়াদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নরসিংদী, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে খায়রুল ভূইয়া (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নরসিংদী শহরের ঘোড়াদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, শহরের ভেলানগর এলাকার ৬ খুনের আসামী আবুল কালামকে মামলা থেকে অব্যহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কালামের বড় ভাই ব্যবসায়ী মো. আব্দুল্লাহর কাছ থেকে ৬০ হাজার টাকা নেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট খায়রুল ভূঁইয়া। কিন্তু আবুল কালাম দীর্ঘদিনেও মামলা থেকে অব্যহতি না পাওয়ায় কালামের বড় ভাই টাকা ফেরত চান। খায়রুল ভূঁইয়া টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ ঘটনায় মো. আব্দুল্লাহ বাদী হয়ে খায়রুল ভূঁইয়ার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা করলে বৃহস্পতিবার রাতে শহরের ঘোড়াদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয় বলে জানান এস আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৩১ ঘ.