ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পৃথক তিনটি ঘটনায় সদর ও নবীনগর উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে।
নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে গৃহবধূ শেফালী বেগমের(২০) লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে শেফালীর চাচা হাবিব মিয়া অভিযোগ করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার চান্দুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় ওয়াহেদ মিয়া(৪৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ জানায়। নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার আমবাড়িয়া গ্রামে।
এদিকে সদর থানার নলঘুরিয়া গ্রামের মো. আমিন ভুইয়া (২২) পারিকলহের জের ধরে শুক্রবার বিষপানে আত্মহত্যা করেছে। তার লাশও পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/১৫৪৭ ঘ.
bdnews24