২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বড়লেখা উপজেলার পল্লীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম আরজিব উদ্দিন(৭৫)। বাড়ি কাঁঠালতলী ইউনিয়নের মাধববুল গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

মৌলভীবাজার, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বড়লেখা উপজেলার পল্লীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম আরজিব উদ্দিন(৭৫)। বাড়ি কাঁঠালতলী ইউনিয়নের মাধববুল গ্রামে। নিহতের ছেলে আব্দুল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাজারের উদ্দেশে বেরিয়ে যান আরজিব উদ্দিন। রাতে বাড়ি না ফেরায় তারা খোঁজাখুজি করতে থাকেন। শুক্রবার ভোর তিনটার দিকে বাড়ির কয়েকশ গজ দূরে রাস্তার পাশের একটি ডোবায় লাশ পাওয়া যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ভোর চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের জন্য এক প্রতিবেশীকে দায়ী করে কয়েক জনের নাম উল্লেখ করেই তিনি মামলাটি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৭ ঘ.