২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা পরিষদ এখন সময়ের দাবি : জেনারেল মাহবুব

সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান মনে করেন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপরিহার্য। এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, '' বর্তমানে বিশেষ পরিস্থিতির আলোকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে এরকম পরিষদ গঠন জরুরী হয়ে পড়েছে। জাতির বিভিন্ন সংকট ও সমস্যার দ্রুত সমাধানে এ পরিষদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। '' শুক্রবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল মাহবুব এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান মনে করেন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপরিহার্য। এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, '' বর্তমানে বিশেষ পরিস্থিতির আলোকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে এরকম পরিষদ গঠন জরুরী হয়ে পড়েছে। জাতির বিভিন্ন সংকট ও সমস্যার দ্রুত সমাধানে এ পরিষদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। '' শুক্রবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল মাহবুব এ কথা বলেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতিকে 'ঠুটো জগন্নাথ' বানিয়ে না রেখে তাঁর ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করে বলেন, এক সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, 'মাজার কিংবা কবর জিয়ারত, কুলখানিতে অংশগ্রহন আর ফলক উন্মোচন ছাড়া আমাদের রাষ্ট্রপতির কোনো কাজ নেই'। অথচ অন্যদিকে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থাকে। এতে ক্ষমতার কোনো ভারসাম্য থাকেনা। এজন্য নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। কেন নিরাপত্তা পরিষদ গঠন জরুরী হয়ে পড়েছে