ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুবাইয়ে বাংলাদেশের কনাসাল জেনারেল কামরুল আহসানকে সিঙ্গাপুরের পরবর্তী হাইকমিশনার নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কামরুল আহসান ১৯৬২ সালে নোয়াখালীতে জন্ম নেন। তিনি ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২৩০৫ ঘ.
bdnews24