খুলনা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের হার্ডবোর্ড মিল দুই মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এম হাফিজউদ্দিন বৃহস্পতিবার জানান, "মিলের বয়লার টিউব মেরামত ও যন্ত্রপাতির মেরামতের জন্য ১১ জুলাই থেকে দুই মাসের জন্য মিল বন্ধ ঘোষণা করা হয়েছে।"
মিলের সিবিএ নেতা আব্দুল হান্নানও মিল বন্ধের বিষয়টি স্বীকার করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪৮ ঘ.
bdnews24