২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অঞ্জনের মৃত্যুর ঘটনায় এক জন গ্রেপ্তার

রানার পত্রিকার প্রয়াত সম্পাদক সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভির হাসান অঞ্জনের মৃত্যুর ঘটনায় সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

যশোর, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রানার পত্রিকার প্রয়াত সম্পাদক সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভির হাসান অঞ্জনের মৃত্যুর ঘটনায় সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে বেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রেজাউল করীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। অঞ্জনের মৃত্যুর ঘটনায় তার মা হাফিজা আক্তার শিরিনের দায়ের করা হত্যা মামলার আট আসামীর এক জন সুমন। রেজাউল করিম জানান, সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রোববার ওই আবেদনের শুনানি হবে। অঞ্জনের মৃত্যুর রহস্য এখনও স্পষ্ট হয়নি উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলার সূত্র ধরেই সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অস্ত্র উদ্ধারের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অস্ত্রটি উদ্ধার হলে মৃত্যু রহস্যের জট অনেকটাই খুলে যাবে। গত ৯ জুলাই শহরের বেজপাড়ায় বাসার বাথরুমে অঞ্জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তার মা মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় অঞ্জনের চাচা দৈনিক রানারের বর্তমান সম্পাদক আর এস মঞ্জুরুল আলম টুটুলসহ আট জনকে আসামী করে একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৪ ঘ.