ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির দায়ে আব্দুল্লাহ আল হৃদয় নামে এক ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দ্রুতবিচার আদালতের বিচারক মাহমুদুল আলম এ রায় দেন। রায়ে হৃদয়কে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
সাংবাদিক পরিচয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৬ মে সদর উপজেলার হাজিপুর গ্রামের মৎস্যজীবী ইউনুস মিয়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
ঘটনাটি যৌথবাহিনীকে জানিয়ে টাকা লেনদেনকালে হৃদয়কে হাতে নাতে গ্রেপ্তার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24