২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

জেলা সদরে বুধবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হত্যা মামলার আসামী লুৎফর রহমান বুদি(৩৭) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কুষ্টিয়া, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা সদরে বুধবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হত্যা মামলার আসামী লুৎফর রহমান বুদি(৩৭) নিহত হয়েছেন। নিহত বুদি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী মতিন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড এবং তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান। পুলিশ জানায়, মতিন বাহিনী বৈঠক করছে- গোপন সূত্রে এ খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ শহরের মহা শ্মশান এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে বুদি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে ওসি মাইন জানান। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও বন্দুকের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বুদি দীর্ঘকাল পালিয়ে ছিল বলে পুলিশ জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৮ ঘ.